বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাগেরহাটে টিকটকে আপত্তিকর ছবি পোস্ট করায় কলেজ ছাত্রীকে হত্যা করে স্বামীর আত্মসমর্পণ

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৯ মে, ২০২১

বাগেরহাটে টিকটক ও লাইকি অ্যাপসে আপত্তিকর ছবি পোস্ট করায় সোমা আক্তারকে (১৯) শ্বাসরোধ করে হত্যা করে স্বামী আব্দুল্লাহ আল নাইম শান্ত (২৩) বাগেরহাট মডেল থানায় আত্মসমর্পন করেছে। শনিবার রাতে বাগেরহাট শহরে দশানী উত্তরপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রাতেই পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
হত্যার শিকার সোমা আক্তার বাগেরহাট সদর উপজেলার সিংড়াই গ্রামের আব্দুল করিম বকসের মেয়ে। সে বাগেরহাট সরকারি পিসি কলেজে ইংরেজী বিভাগে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ছাত্রী।

 

 

আত্মসমর্পণকারী ঘাতক স্বামী আব্দুল্লাহ আল নাইম শান্ত বাগেরহাট শহরের দশানী উত্তরপাড়া এলাকার গোলাম মোহাম্মাদের ছেলে। সে ঢাকায় একটি বাইয়িং হাউসে কাজ করত। প্রেমের সম্পর্কের মাধ্যমে ২০১৯ সালে নাইম ও সোমার বিয়ে হয়।


পুলিশ জানায়, টিকটক, লাইকি অ্যাপস ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সোমার অ্যাকাউন্ট ছিল। সোমা সেসব অ্যাকাউন্টে থেকে আপত্তিকর ছবি পোস্ট করত। এসব নিয়ে স্বামী নাইমের সঙ্গে তার দ্বন্দে সৃষ্টি হয়। শান্ত শনিবার ঢাকা থেকে ফিরে সোমাকে ফোন দিয়ে বিকালে বাবার বাড়ী থেকে দশানীস্থ নাইমের বাড়িতে আসেন। সেখানে রাতে গলায় ফাঁস দিয়ে স্ত্রী সোমাকে হত্যা করে নাইম। নাইমের বাবা-মা ঢাকায় থাকায় বাড়িতে শুধু তারা দু’জনই ছিল। সোমার পরকিয়া সম্পর্ক ছিল বলেও পুলিশের কাছে অভিযোগ করেছে তার স্বামী।

নিহতের বড় ভাই মো. রাসেল বলেন, শান্ত আমার বোনতে হত্যা করবে জানিয়ে আমার বোন আমাকে বিকাল ৫টার দিকে মেসেজ দেয়। কিন্তু মেসেজটি আমি দেখি রাতে। ছুটে গিয়ে দেখি শান্ত আমার বোনকে হত্যা করেছে। আমি আমার বোন হত্যার বিচার চাই।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, আমরা মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। হত্যাকারী আব্দুল্লাহ আল নাইম ওরফে শান্ত থানায় আত্মসমর্পন করেছে। সে হত্যার দায় ও কারণ পুলিশকে জানিয়েছে। হত্যার সঙ্গে অন্য বিষয় জড়িত আছে কিনা তা আমরা খতিয়ে দেখছি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765