শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০১৯
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো: খালেদ কনক

মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি ও মৎস্য সম্পদ রক্ষায় সারা দেশের মত বাগেরহাটে বুধবার থেকে সপ্তাহ ব্যপি নানা কর্মসূচীর মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
সপ্তাহের প্রথম দিনে জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো: খালেদ কনক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খান কামাল উদ্দিন আহম্মেদ, সিনিয়র সহকারী পরিচালক অমল কান্তি রায়, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারন সম্পাদক আব্দুল বাকী তালুকদার প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের নানা উদ্যোগে মৎস্য সম্পদ বৃদ্ধি পেয়ে চাহিদা সম্পূর্ণ হয়েছে। বাংলাদেশ এখন মাছে স্বয়ংন সম্পূর্ণ দেশ হিসেবে গড়ে উঠেছে।
এছাড়া বাগেরহাট জেলা সদরসহ ৯টি উপজেলায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তারা উন্নয়নের নানাদিক তুলে ধরেন।

ফকিরহাটে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

আমাদের ফকিরহাট প্রতিনিধি জানান, ফকিরহাট উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে বুধবার বেলা ১১টায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অভিজিৎ শীল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। এসময় উপজেলা কৃষি অফিসার মোঃ নাছরুল মিল্লাত, সহকারি মৎস্য অফিসার শেখ সিরাজুল হক, ক্ষেত্র সহকারি সঞ্জয় কুমার বাছাড়, অর্নব বিশ্বাস উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765