রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




বাগেরহাটে ক্ষুদ্র উদ্যোক্তাদের তিন দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন, ঢাকা বিসিকের প্রযুক্তি বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ মহিউদ্দীনসহ অতিতিবৃন্দ

বাগেরহাটে উৎপাদনশীলতা উন্নয়ন কলাকৌশল বিষয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের সেমিনার কক্ষে প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন, ঢাকা বিসিকের প্রযুক্তি বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ মহিউদ্দীন।

 

বাগেরহাট বিসিকের উপ-ব্যবস্থাপক মোঃ শরীফ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী শামীম হোসেন, উর্ধতন গবেষনা কর্মকর্তা মোঃ রাজু আহম্মেদ, গবেষনা কর্মকর্তা সুরাইয়া সাবরিনা, প্রশিক্ষণার্থী উদ্যোক্তা মো: আল আমীন, তানজুমান বিথী, সৈয়দ জহিরুল ইসলাম, রেশমা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত (এসএমই)। মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এই খাতের অবদান ২৫ শতাংশ। আগামী দিনে দেশকে উন্নত করতে হলে এসএমইর বিকল্প নেই।

শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) আয়োজনে ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৩০ জন ক্ষুদ্র উদ্যোক্তা অংশ নেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765