বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাগেরহাটে ওয়ার্কিং কমিটির মৎস্য প্রক্রিয়াজাত কারখানা পরিদর্শণ

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

বাগেরহাটে পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে জেলা ওয়ার্কিং কমিটির সদস্যরা হিমায়িত মৎস্য প্রক্রিয়াজাত কারখানা পরিদর্শন করেছে।

 

সোমবার সকালে ফকিরহাটের কাটাখালি এলাকায়  আলফা একসেসরিজ এন্ড এগ্রো একসপোর্ট লিমিটেড নামক হিমায়িত সী-ফুড প্রসেসিং কারখানার সেমিনার কক্ষে কিমিটির সদস্যদের সাথে কারখানার কর্মকর্তা কর্মচারী ও নারী শ্রমিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার দাস।

বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলন এবং মেরী স্টোপস বাংলাদেশের সহযোগীতায় জেলা ওয়াকিং কমিটির সভাপতি  আহাদ উদ্দীন হায়দারের সভাপতিত্বে এ সময় অন্যান্যেদের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মোঃ দেলদার হোসেন, বাগেরহাট সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী, বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র তানিয়া খাতুন, সাংবাদিক বাবুল সরদার, সুশীলনের প্রকল্প সমন্বয়কারী মুজাহিদুল ইসলাম, অ্যাড. লুনা সিদ্দিকী প্রমুখ।

বক্তারা, বাগেরহাটের মত দেশের সকল কারখানায় পরিবার পরিকল্পনা খাতে সুযোগ সুবিধা   নিশ্চিত করার জন্য সরকারের উর্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করেন।

পরিদর্শনকালে মৎস্য খামার মিলনায়তনে উপস্থিত প্রায় অর্ধশত নারী, পুরুষ শ্রমিক খামারে কর্মরত থাকা কালে তাদের কাছে পরিবার পরিকল্পনা সেবা পৌছে দেয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, পরিবার পরিকল্পনা সেবা গ্রাম পর্যায়ে পৌছে দেয়ার বিধান থাকলেও তা গ্রহন করার কোন সুযোগ আমাদের ছিল না।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765