সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির




বাগেরহাটে আবুববক সিদ্দিকের উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২০

বাগেরহাটে করোনার সংক্রমন রোধে ঘরে থাকা ৫ শতাধিক কর্মহীন পরিবারের মাঝে নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী খান আবুবকর সিদ্দিক। শনিবার দুপুরে সামাজিক দুরত্ব বজায় রেখে বাগেরহাট শহরের বাসাবাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্যাকেটে করে চাল, ডাল, তেল, পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় পন্য মাঠের মধ্যে রাখা হয়। কর্মহীন পরিবারের সদস্যরা নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে খাবার সামগ্রী নিয়ে যে যার বাড়িতে চলে যায়।

এসময় বিশিষ্ট ঠিকাদার ব্যবসায়ী খান আবুবকর সিদ্দিক, শ্রমিক লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, বাবু কাজী, মোঃ লালন, আব্দুল জলিলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খান আবুবকর সিদ্দিক বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় মানুষ ঘরের মধ্যে অবস্থান করছে। তাই আমি বিসিক, সোনাতলা, বাসাবাটি ও গোবরদিয়ার ৫‘শ কর্মহীন পরিবারকে চাল, ডাল, তেল, পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় পন্য সরবরাহ করেছি। অসহায় মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত থাকবে বলে তিনি জানান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765