শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাগেরহাটে আবরারের হত্যাকারীদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবীতে বাগেরহাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা শাখার ব্যানারে বাগেরহাট আলিয়া মাদ্রাসার সামনে উক্ত বিক্ষোভ মিছিল আনুষ্ঠিত হয়। মিছিলটি মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে রেল রোডস্থ গোল-চত্বর প্রদক্ষিণ করে আবার মাদ্রাসা গেটে গিয়ে সংক্ষিপ্ত আলোচনায় যুক্ত হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সেক্রেটারী মোঃ আল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস. এম সামিউল ইসলাম সুমন, যুবনেতা মাহফুজুর রহমানসহ অনান্যরা।

এসময়, শিক্ষাঙ্গনে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ, শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাস নির্মূল, মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থাসহ নানাবিধ দাবী উত্থাপন করেন তারা। পরে,আবরার ফাহাদের আত্মার প্রতি শান্তি কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765