শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




বাগেরহাটে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

বাগেরহাটে আওয়ামী লীগ নেতা মো. হাবিবুর রহমানকে (৪০) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। বুধবার দুপুরে শহরের হাড়িখালী এলাকায় তার নিজ বাড়ির সামনের রাস্তায় তাকে কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। হাবিবুর রহমান হাড়িখালি গ্রামের আব্দুর ছত্তার শেখের ছেলে এবং বাগেরহাট পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।

বাগেরহাট হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা মো. হাবিবুর রহমান জানান, বাইরের কাজ সেরে মটরসাইকেল যোগে দুপুরে বাড়ির সামনে পৌছাই। এসময়ে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা হামলা করে। উপর্যুপরী হাত ও পায়ে কোপাতে থাকে। একপর্যায়ে তিনি ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765