শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাগেরহাটে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯

বাগেরহাট পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বাগেরহাট শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামের সম্মুখে কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ-সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান।

৬নং ওয়ার্ড কাউন্সিলর ও তাঁতীলীগের জেলা সভাপতি আলহাজ্ব আব্দুল বাকী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ আব্দুল মতিন আকন, যুগ-সাধারণ সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, শ্রম বিষয়ক সম্পাদক সরদার বদিউজ্জামান, প্রচার সম্পাদক তালুকদার নাজমুল কবির ঝিলাম, বাগেরহাট চেম্বারের সহ-সভাপতি সরদার ওমর ফারুক, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট জেলা পরিষদের সদস্য শরিফা খানম, পৌর কাউন্সিলর আবুল হাসেম শিপন, তানিয়া খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি দূর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। সকলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
এর আগে অতিথিবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরে কাউন্সিলরদের ভোটে আশিষ রায় সভাপতি এবং তালুকদার মোঃ তারিক টুটুল সাধারন সম্পাদক নির্বাচিত হন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765