সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির




বাগেরহাটে অসচ্ছল মানুষের মাঝে ব্যবসায়ী লিটন শিকদারের খাদ্য সামগ্রী বিতরণ

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

বাগেরহাটে করোনার সংক্রমন রোধে ঘরে থাকা প্রায় সাত‘শ কর্মহীন পরিবারের মাঝে নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী লিটন শিকদার। মঙ্গলবার দুপুরে সামাজিক দুরত্ত¡ বজায় রেখে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদ মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর পক্ষে অসচ্ছলদের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাটগুম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু।
এসময় খানপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ননীগোপাল সাহা, আওয়ামী লীগ নেতা মহব্বত আলী চাকলাদার, আক্তারুজ্জামান টুকু, চুলকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মিজানুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে প্যাকেটে করে চাল, ডাল, তেল, পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় পন্য মাঠের মধ্যে রাখা হয়। কর্মহীন পরিবারের সদস্যরা নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী নিয়ে যার যার বাড়িতে চলে যায়।

বক্তারা বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় মানুষ ঘরের মধ্যে অবস্থান করছে। তাই এসব কর্মহীন মানুষের মাঝে অভাব দেখা দিয়েছে। এজন্য সরকারী ভাবে সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান মানুষও অসহায়দের পাশে দাড়িয়েছে। বিশিষ্ট সমাজ সেবক ব্যবসায়ী লিটন শিকদার তার মৃত পিতা দুলাল কৃষ্ণ শিকদারের নামে খানপুর ইউনিয়নের প্রায় সাত‘শ অসচ্ছল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। এটি একটি মহতি উদ্যোগ। সমাজের অন্য বিত্তবানেরাও এভাবে এগিয়ে আসবেন বলে আশা করেন বক্তারা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765