রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




বাগেরহাটের বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে একটি শোক র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

বাগেরহাট জেলা প্রশাসন আয়োজিত ওই শোক র‌্যালিতে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিভিল সার্জন জিকেএম শামসুজ্জামান, সদও উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দীন হায়দারসহ প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। পরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিকে শোক দিবসের দিনে সূর্যোদয়ের সাথে-সাথে জাতীয় পতাকা উত্তোলন পূর্বক অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারন, বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধ ভিত্তিক পুস্তক প্রদর্শনী ও পাঠ প্রতিযোগিতা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পবিত্র কোরআন খতম, সকল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, সকল মন্দির-গির্জা ও অন্যান্য প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করেন।
এদিকে দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ, সকল অঙ্গ ও সহযোগি সংগঠন জেলার বিভিন্ন স্থানে খাদ্য বিতরনসহ নানান কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765