বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাগেরহাটের বলেশ্বর নদী থেকে নিখোঁজের ১১ দিন পর জেলের লাশ উদ্ধার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ৮ জুন, ২০১৯

বাগেরহাটের শরণখোলা উপজেলার বলেশ্বর নদী থেকে নিখোঁজের ১১ দিন পর আলী আহমেদ (৪৫) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে (৮ জুন) নদীতে ভাসমান অবস্থায় পাওয়া ওই লাশটি উদ্ধার করে শরণখোলা পুলিশ । নিহত আলী আহম্মেদ পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার উপজেলার চন্ডিপুর গ্রামের আঃ হামিদ শিকদারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ২৮ মে সন্নাসীর কচা নদীর মোহনায় ইঞ্জিন চালিত নৌকায় করে অন্যান্যদের সাথে মাছ ধরছিল আলী আহম্মেদ। এসময় একটি কার্গো জাহাজ এসে তার ট্রলারে সজোরে ধাক্কা দিলে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। আনেক খোজাখুঁিজ করে তার লাশ না পাওয়ায় পবিবারের সদস্যরা হাল ছেড়ে দেন। শনিবার বিকালে স্থানীয় জেলেরা পূর্ব রাজৈর এলাকায় বলেশ্বর নদী পাড়ের দিকে এলাকা একটি লাশ ভেসে থাকতে দেখে শরণখোলা থানায় খবর দেয়। শরণখোলা থানার এসআই মহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে নিখোঁজ জেলের পরিবারের সদস্যরা লাশটি আলী আহমেদ বলে সনাক্ত করেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার সরকার জানান, নিহতের লাশটি তাদেও পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765