শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাগেরহাটের ফকিরহাটে এক ভুয়া চিকিৎসকের কারাদন্ড

ফকিরহাট (বাগেরহাট)প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
আটক ভূয়া চিকিৎসক মিজান

বাগেরহাটের ফকিরহাটে মিজানুর রহমান (৩৯) নামের এক ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় বাজার এলাকার “মা মেডিসিন কর্নার” নামে একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। পরে ওই প্রতিষ্ঠানের চিকিৎসক পরিচয় দেয়া মিজানুর রহমানকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলে, কিন্তু চিকিৎসা সেবা দেয়ার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। চিকিৎসক পরিচয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগে ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা বুশরা। এসময় মেডিকেল অফিসার ডা: মোঃ অরিজুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগেও বিভিন্ন সময় ওই ভুয়া চিকিৎসকের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমান ও দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা বুশরা বলেন, দীর্ঘদিন ধরে মিজানুর রহমান নামের এক ভুয়া চিকিৎসক প্রতারনা করে চিকিৎসা দিয়ে আসছিল। এই অভিযোগের ভিত্তিতে মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন-২০১০, ২২ এর (১) ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন।
এর আগে ভূয়া চিকিৎসক মিজানের বিরুদ্ধে পত্রিকায় একাধিক নিউজ প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে মিজানুর রহমানের চেম্বারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। সে সময় কথিত ওই চিকিৎসক গোপনে কক্ষের পিছনের দরোজা দিয়ে পালিয়ে যায়। পরে চেম্বারে উপস্থিত তার সহকারি মোঃ আরাফাত ফকিরকে (১৯) এক মাসের কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765