শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




বাগেরহাটের নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৬ নভেম্বর, ২০১৯

”সচেতনতা প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাট শহরের নুর মসজিদ এলাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে আলোচনা সভার মধ্যে দিয়ে অনুষ্ঠানে সূচনা হয়।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে উপ সহকারী পরিচালক মাসুদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (সার্বিক) দেব প্রসাদ পাল। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমান, বাগেরহাট মেরিন ইনিস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. শামীম হোসাইন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহে রেডক্রিসেন্ট ও স্কাউট সদস্যরা অংশ নেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে বাগেরহাটে ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্ট ও স্কাউট সদস্যরা কর্মীরা লিফলেট বিতরণসহ নানা প্রচারণা চালাবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত।

আলোচনা সভায় বক্তারা বলেন, যে কোন দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষণের বিকল্প নেই। তাই সাধারণ মানুষকে দুর্যোগ সম্পর্কে সচেতন করতে বেশি বেশি প্রশিক্ষণ দিতে হবে। সাধারণ মানুষকে সচেতন করতে নানা প্রচারণামূলক কর্মকান্ড চালাতে হবে। তাহলে অগ্নিকান্ডসহ নানা দূর্ঘটনা অনেকাংশে কমে আসবে।

পরে দুর্যোগ প্রস্তুতির মহড়া দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765