শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাংলাদেশ সফরে ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিং

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯

ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিং পিভিএসএম, এভিএসএম, এডিসি ২১-২৪ সেপ্টেম্বর ২০১৯ বাংলাদেশ সফর করছেন। তাঁর সফরসঙ্গী হিসেবে দু’জন প্রতিনিধি রয়েছেন।

সফরকালে নৌবাহিনী প্রধান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানগণসহ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।অ্যাডমিরাল বাংলাদেশ নৌবাহিনীর খুলনা ও চট্টগ্রামের আঞ্চলিক কমান্ডারদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বাংলাদেশ মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে একটি সেমিনারে অংশ নেবেন।

এছাড়া নৌবাহিনী প্রধান খুলনা শিপইয়ার্ড, বাংলাদেশের বিভিন্ন নেভাল স্টেশন এবং নৌবাহিনীর বিভিন্ন কার্যক্রম, যুদ্ধজাহাজ ও বিএনএস বঙ্গবন্ধু ইত্যাদি পরিদর্শন করবেন। অ্যাডমিরাল বাংলাদেশ নেভাল একাডেমি পরিদর্শন এবং প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করবেন।

অ্যাডমিরাল করমবীর সিংয়ের বাংলাদেশ সফর উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের বিনিময়ের অংশ। তাঁর সফর সমুদ্রসীমায় প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করবে এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765