শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




বাংলাদেশ কোথায় জানেন না ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ২০ জুলাই, ২০১৯

বিভিন্ন ধরনের মন্তব্যের জন্য বছরজুড়েই শিরোনাম হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি তার স্বভাবসিদ্ধ আচরণ। গত বুধবারও ঠিক একই ঘটনা ঘটলো।

বর্তমান বিশ্বে রোহিঙ্গা সমস্যা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বনেতারা প্রায়ই বিষয়টি নিয়ে কথা বলেন থাকেন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ বিষয়ে অনেকবার কথা বলেছেন। অথচ এই রোহিঙ্গা ইস্যু জানার পরই অদ্ভূত প্রশ্ন করে বিশ্বব্যাপী নতুন করে সমালোচিত হলেন ট্রাম্প।
সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার অফিসে দেখা করেন। এই প্রতিনিধি দলে ছিল বাংলাদেশের ক্যাম্পে আশ্রয় নেওয়া এক রোহিঙ্গা।

তিনি ট্রাম্পকে বলেন, ‘আমি বাংলাদেশের শরণার্থী ক্যাম্পের একজন রোহিঙ্গা। শরণার্থীরা যত দ্রুত সম্ভব বাড়িতে ফিরতে চায়। এ ব্যাপারে কীভাবে আমাদের সাহায্য করবেন আপনি?’ ঠিক তখনই ট্রাম্প বলে ওঠেন, বাংলাদেশটা যেন কোথায়? এ সময় তার উপদেষ্টা ট্রাম্পকে বলেন, ‘মিয়ানমারের ঠিক পাশেই যে দেশটি রয়েছে, সেটাই হল বাংলাদেশ।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765