সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সর্বশেষ
প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের




বাংলাদেশ এখন বিশ্ব ফুটবলের রাজধানী : ফিফা সভাপতি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

আগামী কাতার বিশ্বকাপ অংশ নিতে বাছাইপর্বে খেলছে বাংলাদেশ। আর এই জন্য এশিয়ার দেশগুলো সফর করছেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। এরই অংশ হিসেবে তিনি এসেছেন বাংলাদেশেও। বুধবার দিবাগত রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি।

বিমান থেকে নামার পর সবাইকে শুভ সকাল বলেন তিনি। এছাড়া তিনি আরও বলেন, প্রথমবারের মতো বাংলাদেশে আসতে পেরে আমি খুবই আনন্দিত। এ সফরটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন বাংলাদেশ এখন বিশ্ব ফুটবলের রাজধানী, কারণটা খুবই পরিষ্কার ফিফা সভাপতি এখন ঢাকায়। আর সম্প্রতি বাংলাদেশ ফুটবল দলের পারফরমেন্স সত্যিই চোখে পড়ার মতো।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফের আমন্ত্রণে একদিনের শুভেচ্ছা সফরে বৃহস্পতিবার ভোরে ঢাকায় এসেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ সময় প্রথমবারের মতো ঢাকায় আসতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। সেইসঙ্গে সংক্ষিপ্ত এ সফরে এশিয়া অঞ্চলের ফুটবল উন্নয়নে বাফুফের সঙ্গে আলোচনার কথা জানান জিয়ান্নি ইনফান্তিনো।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও ফিফার কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণের প্রশংসা করে ইনফান্তিনো জানান, এ সফরে এশিয়া অঞ্চলের ফুটবল উন্নয়নের পাশাপাশি ফুটবলের ইতিবাচক নানা দিক নিয়ে তাদের সঙ্গে আলোচনা হবে।

এর আগে ১৯৮০ সালে জোয়া হ্যাভিলেঞ্জ ফিফার প্রথম সভাপতি হিসেবে বাংলাদেশে আসেন। এরপর ২০০৬ ও ২০১২ সালে ঢাকা সফরে এসেছিলেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার। এবার ফিফার সভাপতি হিসেবে চতুর্থবারের মতো বাংলাদেশে এলেন জিয়ান্নি ইনফান্তিনো। প্রায় ১৬ ঘণ্টার সংক্ষিপ্ত সফর শেষে বৃহস্পতিবার বিকেলেই লাওসের উদ্দেশে রওনা করবেন ফিফা বস।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765