বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাংলাদেশ উন্নত হচ্ছে বলে ডেঙ্গু রোগ এসেছে: সমবায় প্রতিমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য-নতুনবার্তা

বাংলাদেশ উন্নত হচ্ছে বলে ডেঙ্গু রোগ দেখা দিয়েছে- এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। তিনি ডেঙ্গু রোগ সৃষ্টিকারী এডিস মশাকে এলিট বলেও অভিহিত করেন।

তিনি বলেন, দেশ যত উন্নত হবে মানুষের সমস্যা তত বাড়বে। যে দেশ যত উন্নত হচ্ছে সে দেশে তত রোগের প্রভাব বৃদ্ধি পাচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লি উন্নয়ন একাডেমির (বাপার্ড) করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

স্বপন ভট্টাচার্য্য বলেন, ‘ডেঙ্গু এলিট শ্রেণির একটি মশা। এ মশা সিঙ্গাপুর, ব্যাংকক, কলকাতা শহরে দেখা যাচ্ছে। বাংলাদেশ যখন উন্নত হতে যাচ্ছে তখন ডেঙ্গু এসেছে। মানুষের যত অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে তত নানা রোগে আক্রান্ত হচ্ছে’।

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সব পদক্ষেপ নিচ্ছেন তার মধ্যে মূল লক্ষ্য দু’টি। বঙ্গবন্ধু যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন করেছিলেন- একটি আত্মমর্যাদাশীল ও স্বনির্ভর জাতি হবে বাংলাদেশ, সারা পৃথিবীতে বিচরণ করবে’।

‘বঙ্গবন্ধুকে হত্যার পর সে লক্ষ্য পূরণ হয়নি। দীর্ঘ ২১ বছর অপশাসন ও স্বৈরশাসন এবং স্বাধীনতা বিরোধীদের অত্যাচার নির্যাতন ও তাদের আইন প্রণয়নের কারণে আমরা পিছিয়ে পড়েছিলাম। বঙ্গবন্ধু কন্যা সেসব সংকট উত্তরণে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নসহ বঙ্গবন্ধুর যে মূল আদর্শ ছিল সোনার বাংলা, গ্রামের মানুষের উন্নয়ন তা বাস্তবায়নের কাজ করছে’।

কোটালীপাড়া বাপার্ডের মহাপরিচালক শেখ মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বাপার্ডের পরিচালক (প্রশাসন) ড. আলমগীর হোসেন, প্রকল্প পরিচালক মাহামুদুন্নবী, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান বক্তব্য রাখেন।

এ সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তর ও বাপার্ডের কর্মকর্তারা অংশ নেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765