শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাংলাদেশে পাবজি নিষিদ্ধ

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯

তরুণ-তরুণীদের কাছে জনপ্রিয় অনলাইন গেম ‘প্লেয়ার আননোনস ব্যাটলগ্রাউন্ডস’ গেমটি নিষিদ্ধ করেছে বাংলাদেশ। ফলে এখন বাংলাদেশ থেকে গেমটি আর ইনস্টল করা যাবে না।

এছাড়া কল অব ডিউটি, রেডিট, পাবজি লাইট গেমটিও বন্ধ করে দেয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে গেমটির সহিংসতা শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রভাব ফেলছে। বিষয়টি নিয়ে বিভিন্ন সংস্থা পর্যালোচনা করে গেমটির এক্সেস বাংলাদেশ থেকে বন্ধ করে দেয়া হয়েছে।

অক্টোবরের প্রথম সপ্তাহে পাবজি গেমটি বাংলাদেশে খেলতে সমস্যা হওয়ার কথা ফেসবুকে জানান অনেক গেমার। বর্তমানে গেমটিতে বাংলাদেশের সার্ভার দিয়ে প্রবেশ করা যাচ্ছে না।

সংশ্লিষ্টরা জানান, গেমটি শিক্ষার্থীদের মধ্যে সহিংসতা মনোভাব তৈরি করে দিচ্ছে। একই সঙ্গে পড়াশোনা থেকে শিক্ষার্থীদের মনোযোগও কমিয়ে দিচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অভিভাবকদের থেকে অসংখ্য অভিযোগ পাওয়ার পর গেমটি বাংলাদেশ থেকে খেলা বন্ধ করে দেয়া হয়েছে।

এ বিষয়ে ডিএমপির সাইবার সিকিউরি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম জানান, গেমটির বিরূপ প্রভাব নিয়ে অনেকদিন ধরেই আলোচনা-সমালোচনা চলছিল। পরে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার পর গেমটি বাংলাদেশে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765