শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাংলাদেশের প্রথম হিজড়া ভাইস চেয়ারম্যান পিংকি

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তৃতীয় লিঙ্গের পিংকি খাতুন। তিনি বাংলাদেশের প্রথম হিজড়া ভাইস চেয়ারম্যান।

জানা গেছে, পিংকি কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের সোয়াদি গ্রামের নওয়াব আলীর সন্তান। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াবেন। বৈষম্য রয়েছে তা রোধে কাজ করবেন।
তৃতীয় লিঙ্গের পিংকি খাতুন এবার কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছিলেন। তিনি নির্বাচনে প্রচারণার শুরু থেকেই জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন।

এদিকে, পঞ্চম ধাপে অনুষ্ঠিত ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শরিফুন্নেছা মিকি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রিয়াজ হোসেন।

উল্লেখ্য, তৃতীয় লিঙ্গের মানুষরাও এখন ধীরে ধীরে উঠে আসছেন। তারা সমাজের কাছে গ্রহণযোগ্যতাও পাচ্ছেন। বাংলাদেশের প্রথম হিজড়া ভাইস চেয়ারম্যান হয়ে পিংকি সেই ধারাবাহিকতায় আরও একটি নজির গড়লেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765