শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




বাংলাদেশের নির্মিত ফোন সারা বিশ্বে ব্যবহার হবে: জয়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: রবিবার, ২০ অক্টোবর, ২০১৯

ভবিষ্যতে বাংলাদেশের নির্মিত ফোন সারা বিশ্বে ব্যবহার হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, নাগরিক সেবাগুলো ডিজিটাল পদ্ধতিতে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার, নেয়া হয়েছে মহাপরিকল্পনা।

রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে ই-গর্ভনমেন্ট মাস্টারপ্ল্যানের মোড়ক উন্মোচন, একসেবা, একপে সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় বলেন, সেবা ডিজিটাইজেশনের মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে মানুষ সরকারের নানামুখী সেবা পাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি

তিনি বলেন, দেশের সব ডিজিটাল সেবা ২০২১ সালের মধ্যে জনগণের জন্য আরও সহজ হয়ে উঠবে। আগামী পাঁচ বছরের মধ্যে জাতিসংঘ ডিজিটাল সূচকে বাংলাদেশ পঞ্চাশের মধ্যে জায়গা করে নেবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ মন্ত্রণালয়ের ও দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765