বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বশেমুরবিপ্রবির ভিসির পদত্যাগে ক্যাম্পাসে আনন্দের বন্যা

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরে সদ্য পদত্যাগকারী ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের প্রেক্ষিতে চলমান আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ১০টায় প্রেস ব্রিফিং করে এ ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। টানা ১২ দিন আন্দোলনের মুখে ভিসির পদত্যাগে আজও শিক্ষার্থীদের মাঝে ছিল আনন্দের বন্যা। দ্রুত নতুন ভিসি নিয়োগের মাধ্যমে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে টানা ১২ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে গতকাল সোমবার দুপুরের পর ভিসি খোন্দকার নাসিরউদ্দিন পদত্যাগপত্র জমা দেন। তিনি পদত্যাগ করায় আজ মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করে আন্দোলনরত শিক্ষরার্থীরা। বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্ত্বরে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিং-এ শিক্ষার্থী মো. আল গালিব ভিসির পদত্যাগের বিষয়ে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।
ভিসির পদত্যাগের খবরে শিক্ষার্থীদের মাঝে আজ ছিল আনন্দের বন্যা। তারা একে অপরকে রং মেখে, মিছিল করে যে যার মত আনন্দ উল্লাস করেছে। বাজনার তালে তালে নেচে গেয়েও উল্লাসে ফেটে পড়ে। তবে আন্দোলন স্থল ছিল পুরো ফাঁকা। ছিল না কোন স্লোগান। নতুন ভিসির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরে আসবে এমনটাই মনে করছে শিক্ষার্থীরা।

শুধু ভিসির অপসারণ বা পদত্যাগ নয়, দুর্নীতি ও অনিয়মের বিচার করার পাশাপাশি তার সহযোগীদেরও বিচারের আওতায় আনতে হবে বলে মনে করেন শিক্ষকেরা।

বশেমুরবিপ্রবি রেজিস্ট্রার নূরউদ্দিন আহম্মেদ বলেছেন, আন্দোলন স্থাগতি হবার পরও শিক্ষার্থীদের ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার বিষয়ের উপর বিশেষ নজর দেয়া হয়েছে। নতুন ভিসি নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সু-সম্পর্ক গড়ে ওঠার পাশাপশি শিক্ষার পরিবেশ বজায় থাকবে এমনটাই প্রত্যাশা শিক্ষক ও শিক্ষার্থীদের।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765