রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




বরিস জনসনের সিদ্ধান্তে ক্ষুদ্ধ ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

ব্রেক্সিট ইস্যুতে সরকারের বিরোধিতা করায় যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ২১ এমপিকে বরখাস্ত করায় প্রধানমন্ত্রীর প্রতি ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়ে পদত্যাগ করেছেন পার্টির হুইপ ও কর্মসংস্থান এবং পেনশন বিষয়ক মন্ত্রী অ্যামবার রুড।

রুড মনে করেন, টরি পার্টির ওই এমপিদের বরখাস্ত করা গণতন্ত্রকে হত্যা করার সামিল। কারণ স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার সবারই রয়েছে। খবর বিবিসির।

উল্লেখ্য, গত মঙ্গলবার পার্লামেন্টে ব্রেক্সিট ইস্যুতে সরকারের বিরোধিতা করায় যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ২১ এমপিকে বরখাস্ত করেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

তিনি আগেই হুশিয়ার করেছিলেন, ব্রেক্সিট ইস্যুতে টরি দলের কোনো এমপি সরকারের বিরোধিতা করলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার ও পার্লামেন্ট থেকে বরখাস্ত করা হবে।

বিরোধী লেবার পার্টির এমপিরা যখন সরকারের ‘নো ডিল ব্রেক্সিট’ এর উদ্যোগ থামানোর পরিকল্পনা করছিল, তখনই কনজারভেটিভ এমপিদের উদ্দেশে সরকারের পক্ষ থেকে এমন সতর্কতা দেয়া হয়েছিল।

বহিষ্কৃতরা আগামী নির্বাচনে কনজারভেটিভ পার্টির প্রার্থী হতে পারবেন না বলে হুশিয়ার করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765