বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




বরিশালে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯

বরিশাল নগরীর বাজাররোড হাটখোলা এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক এবং একটি গোডাউন বোঝাই ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। র‌্যাবের একটি দল অভিযানে সহায়তা করে। অভিযানের সময় গোডাউনের মালিক কিংবা ট্রাকের কাউকে আটক করতে পারেনি ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জব্দ হওয়া ট্রাক সরকারি ভাবে নিলামে বিক্রির কথা জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নগরীর হাটখোলা এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই এলাকার একটি গোডাউনে অভিযান চালিয়ে ২ টন এবং একটি ট্রাক বোঝাই অবস্থায় আরও ৬ টন পলিথিন উদ্ধার করেন তারা। গোডাউন এবং ট্রাকের কোন লোকজন না পাওয়ায় ভ্রাম্যমান আদালত গোডাউনটি সিলগালা করে দেয় এবং ট্রাকটি জব্দ করে। উদ্ধারকৃত পলিথিন ধংস করে দেওয়ার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765