রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির




বরিশালে হরতালের পক্ষে বিক্ষোভ মিছিল

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০১৯

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালেও আধাবেলা হরতাল পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। হরতাল চলাকালে বিক্ষোভ মিছিল এবং যান চালকদের যানবাহন না চালান সহ ব্যবসা প্রতিষ্ঠান খোলা না রাখার আহ্বান জানান তারা।

তবে বাম জোটের ডাকা এই হরতালে জনজীবনে তেমন কোনও প্রভাব পড়েনি।
পূর্ব ঘোষিত আধাবেলা হরতাল সফল করতে রবিবার সকাল ৬টা থেকে নগরীর সদর রোডের কাকলীর মোড় এলাকায় যান চলাচল না করার জন্য চালকদের এবং ব্যবসা প্রতিষ্ঠান না খোলার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানায় হরতাল পালনকারীরা।

সকাল সাড়ে ৬টায় নগরীর জেল খানা মোড়ে বিক্ষোভ মিছিল করেন তারা। সকাল পৌঁনে ৭টার দিকে নগরীর কাকলীর মোড় এলাকায় যান চলাচল না করার আহ্বান জানিয়ে মিছিল করে বাম গণতান্ত্রিক জোট।

এদিকে হরতাল পালনকে কেন্দ্র করে যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বরিশাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এবং স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখার কথা জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765