শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




বরগুনার আলোচিত মিন্নী এখন হবিগঞ্জে

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯

বরগুনার বহুল আলোচিত মিন্নী এখন হবিগঞ্জের মাধবপুরে। আর মিন্নিকে ঘিরে কৌতুহলী এলাকাবাসীদের ভিড় দেখা যায় হবিগঞ্জ গ্যাস ফিল্ড এলাকায়।

বহুল আলোচিত রিফাত শরীফ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারের পর জামিনে মুক্তি পাওয়া আয়েশা সিদ্দিকা মিন্নি বেড়াতে এসেছেন মাধবপুর উপজেলার শাহজিবাজার গ্যাস ফিল্ডে।

মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর, খালাসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য নিয়ে বুধবার ঢাকা থেকে সরাসরি চলে আসেন মিন্নির খালাতো বোন জামাই হবিগঞ্জ গ্যাস ফিল্ডের প্রডাকশন ম্যানেজার জাকির হোসেনের বাসায়।

বৃহস্পতিবার রাতে গ্যাস ফিল্ডের স্টাপ কোয়ার্টারের বণবীথি বিল্ডিংয়ের বাসার ২য় তলায় তারা অবস্থান করছিলেন।

মিন্নির ভগ্নিপতি জাকির হোসেন ও মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর জানান, ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালের চিকিৎসক ডা. মুহিত কামাল ও ঢাকা আইন শালিস কেন্দ্রের নিয়োগকৃত চিকিৎসদের পরামর্শে মিন্নির মানসিক রি-ফ্রেসম্যান্টের জন্য তাকে নিয়ে আসা হয়েছে।

এখানে এসে বৃহস্পতিবার বিকেলে পরিবারের লোকজন নিয়ে গ্যাস ফিল্ডের ৬ ও ৭নং কূপ এলাকার চা বাগানে ঘুরতে গিয়েছিলেন।

গতানুগতিক পরিচিত পরিবেশের বাইরে ভিন্ন প্রাকৃতিক পরিবেশে মানসিক প্রশান্তির জন্য এ ঘুরতে আসা। আগামী ৩ অক্টোবর বরগুনা আদালতে রিফাত শরীফ হত্যাকান্ডের মামলার চার্জ গঠন করা হবে।

চার্জে আগেই তারা এলাকায় ফিরে যাবেন বলে জানান মিন্নির বাবা। জামিনের শর্তে মিডিয়াতে কথা বলা নিষেধ থাকায় তার সাথে ঘটনা সর্ম্পকে কোন কথা বলা যায়নি।

উল্লেখ্য, গত ১৬ জুলাই রিফাত হত্যা মামলায় মিন্নিকে গ্রেফতার দেখায় পুলিশ। অথচ এর আগে মিন্নি একজন প্রত্যাক্ষদর্শী স্বাক্ষী হিসেবে দায়েরকৃত এজাহারে ছিলেন।

পরে পুলিশ তাকে গ্রেফতার করলে ঢাকার একটি আইনজীবী দল বরগুনায় গিয়ে মিন্নীর জামিন আবেদন করেন। পরে সেখানে জামিন নামঞ্জুর হলে তিনি হাইকোর্টে জামিন লাভ করেন। এরপর থেকে আয়েশা সিদ্দীকা মিন্নী অনেকটা লোকচক্ষুর আড়ালে চলে যান। বুধবার রাতে তারা স্ব-পরিবারে হবিগঞ্জের মাধবপুরে আসেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765