শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের ১৪ নাবিক উদ্ধার

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯

বঙ্গোপসাগরের পায়রা ফেয়ারওয়ে বয়ার কাছে ডুবে যাওয়া কন্টেইনারবাহী কার্গো জাহাজ এমভি গলফ আরগোর ১৪ জন নাবিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সাঙ্গু। শুক্রবার সকালে তাদের উদ্ধার করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

আইএসপিআর জানায়, বৃহস্পতিবার রাতে কন্টেইনারবাহী জাহাজ এমভি আরগো ১৫২টি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম থেকে কলকাতা যাবার পথে পায়রা ফেয়ারওয়ে বয়ার কাছে পৌঁছলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় বঙ্গোপসাগর উত্তাল থাকায় কন্টেইনারসহ জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে গভীর সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সাঙ্গু তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালায়। অবশেষে শুক্রবার সকালে ১৪ জন নাবিককে সমুদ্রে ভাসা অবস্থায় জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত নাবিকেরা হলেন, জাহাজের ক্যাপ্টেন কাজী আব্দুল্লাহ আল মুহিত (৩৫), চীফ ইঞ্জিনিয়ার হাসান রেজা খালিদ (৩২), চীফ অফিসার কাজী মাহমুব আলম (২৮), সেকেন্ড ইঞ্জিনিয়ার নূর আলম হিমেল (২৬), থার্ড মাস্টার মোজাম্মেল হোসেন (২৪), বোসনমেট রফিক উল্লাহ (৫৯), এ্যাবল সীম্যান মো. জুবায়ের হোসেন (২৪), অডিনারী সীম্যান সুজন মুখারজি (২০), অডিনারী সীম্যান মো. সাহাবুদ্দিন (২১), শাহদাত হোসেন (৩৭), জমিরুল ইসলাম (৩০), শহিদ মিয়া (২৩), মো. রাজু (২৫) এবং আব্দুর রশিদ (৫০)।

আইএসপিআর আরও জানায়, উদ্ধারকৃত নাবিকগণ সবাই বাংলাদেশের নাগরিক। নাবিকগণ বর্তমানে সমুদ্রে নৌবাহিনী জাহাজ সাঙ্গুতে অবস্থান করছে। তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার প্রদান করা হয়েছে। উদ্ধার অভিযান শেষে জাহাজটি পায়রা বন্দরে ফিরলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765