শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী: কাউন্টডাউন শুরু ৮ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

আগামী ৮ ডিসেম্বর শুরু হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের কাউন্টডাউন।

বৃহস্পতিবার  সন্ধ্যায় গণভবনে জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির এক সভায় একথা জানানো হয়।

আগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

সভায় আগামী বছর ১৭ মার্চ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর জাতীয় কর্মসূচি যথাযথভাবে উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, আগামী ১৭ মার্চ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন হবে।

এছাড়া আগামী ৮ ডিসেম্বর থেকে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের কাউন্টডাউন একযোগে শুরু হবে বলেও সভায় জানানো হয়।

এর আগে সভার শুরুতেই জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী আগামী ১৭ মার্চ থেকে বছরব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম ও ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক, জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামসহ জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন ও জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765