শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বঙ্গবন্ধুর খুনিকে ফেরাতে ট্রাম্পকে শেখ হাসিনার চিঠি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডে দণ্ডিত রাশেদ চৌধুরীকে দেশে ফেরত আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন। ২০১৮ সালের সেপ্টেম্বরে এই চিঠি পাঠান তিনি। নাম প্রকাশ না করে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেন।

ওই কর্মকর্তা বলেন, আমরা প্রতিটি রাজনৈতিক বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনার চেষ্টা করি। সর্বশেষ আমাদের জানানো হয়েছে যে, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট রাশেদ চৌধুরীর বিষয়টি তাদের ডিপার্টমেন্ট অফ জাস্টিস- এর কাছে পাঠিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ১৯৭৫ সালে রাশেদ চৌধুরীর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় এবং তার প্রথম পোস্টিং ছিল জেদ্দায়। ১৯৯৬ সালে তার চাকরি বাতিল করা হয়। এরপর দেশে ফিরতে বললে রাশেদ চৌধুরী ব্রাসিলিয়া থেকে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765