বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বগুড়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে দফতরি আটক

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানেরই দফতরির বিরুদ্ধে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আটক বাবলু গায়েন (৪৫) থালতামাঝগ্রাম পশ্চিমপাড়ার প্রয়াত আকবর আলী গায়েনের ছেলে। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।

নন্দীগ্রাম উপজেলার কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আজিজুর রহমান জানান, শনিবার সকালে ক্লাস শেষে ১৩ বছর বয়সী ওই শিক্ষার্থী মাদ্রাসার পাশে বাজারে একটি কমিউনিটি ক্লিনিকে যায়। সেখান থেকে ফেরার পথে দফতরি বাবলুর সঙ্গে তার দেখা হয়। কৌশলে বাবলু তার বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করে।

তিনি জানান, পরে ওই ছাত্রীকে বাড়িতে তালাবদ্ধ অবস্থায় রেখে বাইরে যায় বাবলু। গ্রামের লোকজন বিষয়টি বুঝতে পেরে বাবলুকে আটক এবং ছাত্রীকে উদ্ধার করে তারা।

ইন্সপেক্টর আজিজুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বাবলু গায়েন ধর্ষণের কথা স্বীকার করেছে।

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দফতরি বাবলু গায়েনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

তিনি বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য নির্যাতনের শিকার ছাত্রীকে রোববার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765