শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




বগুড়ায় বাস উল্টে খাদে, মা-মেয়েসহ নিহত ৩

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯

বগুড়ার শিবগঞ্জের রংপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে বৃষ্টির মধ্যে উপজেলার পাকুড়তলা এলাকায় এ দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আবদুল কাদের জিলানী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বহরা গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী শাবনুর খাতুন (২২), তার আড়াই বছরের মেয়ে মঞ্জিলা আকতার ও দিনাজপুরের কাহারোল উপজেলার আল-আমিনের তিন বছরের ছেলে মেহেদী হাসান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাহবার এন্টারপ্রাইজের একটি কোচ বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা এলাকায় মহাসড়কে পৌঁছে। বৃষ্টির মধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে কোচটি মহাসড়কের পাশে খাদে উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই গৃহবধূ শাবনুর, তার মেয়ে মঞ্জিলা আকতার ও শিশু মেহেদী হাসান ঘটনাস্থলেই মারা যান। এ সময় অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্র ও হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করেন।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বেলা ১০টায় হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, দুর্ঘটনাকবলিত কোচটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। আহত অন্তত ৪-৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765