শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

আজ বৃহস্পতিবার ভোর আনুমানিক সোয়া ৪টার দিকে বগুড়ার শেরপুরের কলেজ রোডে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট ২২-৯৬৪৫) কলা নিয়ে বগুড়া থেকে ঢাকা যাচ্ছিল এবং অপর ট্রাকটি (ঢাকা মেট্রো- ট ২২-৮২৬৫) ঢাকা থেকে রড নিয়ে বগুড়ার পথে ছিল। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। বগুড়া শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ দুর্ঘটনাস্থলের কিছুটা দূরে সকাল সাড়ে ৭টার দিকে পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় স্থানীয় উলিপুরের মৃত বুলুর স্ত্রী আমেনা বিবিকে (৫৫) ঢাকা থেকে বগুড়াগামী শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

কলেজ রোডে সংঘর্ষের ঘটনায় বগুড়া থেকে ঢাকাগামী ট্রাকের ২ জন এবং ঢাকা থেকে বগুড়াগামী ট্রাকের একজন ঘটনাস্থলেই নিহত হন। ঘটনাস্থলে ঢাকা থেকে আগত আরেকটি ট্রাক দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দিলে আরো ৩ জন আহত হন। পরে পুলিশ আহত ৩ জনকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিক্যালে কলেজ হাসপাতালে (শজিমেক) প্রেরণ করে।

নিহতদের মধ্যে দুজনের মৃতদেহ কুন্দারহাট পুলিশ ফাঁড়িতে এবং অপর মৃতদেহটি শজিমেক-এ রয়েছে। রডবোঝাই ট্রাকের ড্রাইভার ও হেলপারের মধ্যে একজন লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার কাকিনা গ্রামের খয়ের উদ্দিনের ছেলে হাফিজুল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত অন্য দুইজনের নাম-ঠিকানা সংগ্রহ করা হচ্ছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765