শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




বগুড়ায় ট্রাকচাপায় নিহত ২

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত নয়টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের গোহাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার নন্দীগ্রাম উপজেলার তোফাজ্জল বারী বুলবুল (৪৫) ও একই উপজেলার মহিষমারা গ্রামের নুরুল ইসলাম (৪২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাজশাহী থেকে বগুড়ামুখি চিনি বোঝাই একটি ট্রাক গোহাইল এলাকায় যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং চালকসহ চারজন আহত হন। হতাহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

হাইওয়ে নন্দীগ্রাম কুন্দারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কাজল নন্দী জানান, ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে থ্রি হুইলার সিএনজিকে চাপা দেয়। এতে দুইজন মারা যায়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765