বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ফেসঅ্যাপের সাহায্যে ১৮ বছর পর সন্তানের খোঁজ পেলেন বাবা-মা!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ২২ জুলাই, ২০১৯

লি’র বয়স তখন মাত্র তিন বছর। ঘটনাক্রমে একদিন সে হারিয়ে যায় পরিবারের কাছ থেকে। ১৮ বছর পর সম্প্রতি ফেসঅ্যাপের মাধ্যমে লি’র খোঁজ পেয়েছেন তার বাবা-মা।

হারিয়ে যাওয়া সেই সন্তানের সঙ্গে বাবা-মায়ের মিলিত হওয়ার ওই দৃশ্য এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। বিস্ময়কর এ ঘটনাটি ঘটেছে চীনের শেনজেন প্রদেশে।সেদিনের সেই ছেলেটি এখন ২১ বছরের তরুণ। যার বর্তমান নাম শাই  ইউ ওয়েইফেং। চীনের গুয়াংঝৌ প্রদেশের একটি কলেজের শিক্ষার্থী সে।

জানা গেছে, ২০০১ সালে নির্মাণাধীন একটি বাড়ির সামনে খেলছিল ওয়েইফেং। ওই বাড়িতেই ফোরম্যানের কাজ করছিলেন তার বাবা। ওখান থেকেই নিখোঁজ হয় সে। ছেলের নিখোঁজের পর অপহরণের মামলা করেন ওয়েইফেংর বাবা-মা ইউ শিংকুয়ান এবং রোং মুহুয়ান। ওই সময় ছেলেকে খুঁজে পেতে পুরষ্কারও ঘোষণা করেন ইউ। কিন্তু  দীর্ঘদিন ধরে সন্ধান চালিয়েও খোঁজ পাননি ছেলের। কিন্তু তারপরও হাল ছাড়েননি তারা। কিছুদিন আগে ফেসঅ্যাপ দেখে তারা চিন্তা করেন ১৮ বছর পর তাদের সন্তান কেমন হবে সেটা মিলিয়ে সন্তানকে খোঁজার চেষ্টা করবেন । এরপরই পুলিশের দ্বারস্থ হন তারা।

ওয়েইফেংর বাবা-মায়ের আবেদনের প্রেক্ষিতে জায়ান্ট টেনসেন্ট নামের একটি চাইনীজ কোম্পানীর তৈরি ফেসঅ্যাপের মাধ্যমে গত দুইমাস ধরে বিভিন্ন জায়গায় হাজারো ব্যক্তির মুখ মিলিয়ে দেখেন তদন্তকারীরা।

এভাবেই গুয়াংঝৌ প্রদেশে তারা খুঁজে পান হারানো ছেলেকে। তদন্তকারী এক কর্মকর্তা জানান, ‘ওয়েইফেং প্রথমে বিশ্বাস করতে চাইছিল না তার অপহরণের ঘটনা। কিন্তু ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার সত্যিকারের বাবা-মায়ের পরিচয় নিশ্চিত হয়’।

ওয়েইফেংর বাবা ইউ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ ১৮ বছর ধরে আমার সন্তানকে লালনপালন করায় তার পালক বাবা-মায়ের প্রতি আমরা কৃতজ্ঞ’। তিনি আরও বলেন, ‘ আমার ছেলের পালক বাবা আমার ভাইয়ের মতো। এখন থেকে আমার ছেলের দুজন করে বাবা-মা হলো’। সূত্র : মিরর

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765