বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ফের নাসায় আমন্ত্রণ পাচ্ছে টিম অলিক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০১৯
টিম অলিক। ফাইল ছবি

ভিসা না হওয়ায় নাসা যেতে না পারা টিম অলিককে নতুন করে আমন্ত্রণ জানাবে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, যেহেতু টিম অলিক এ বছর আসতে পারেনি, তাই আগামী বছরের (২০২০) বিজয়ী দলগুলোর সঙ্গে আরও একবার সংবর্ধনা দেওয়া হবে।

গত সোমবার অনুষ্ঠিত স্পেস অ্যাপ চ্যালেঞ্জের ওই সংবর্ধনা অনুষ্ঠানে থাকার কথা ছিল দলটির। তবে তারা নাসার এবারের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছে। এতে নিজেদের প্রকল্প ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরে।

‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮’ প্রতিযোগিতায় বিশ্বের দুই হাজার ৭২৯টি দলের সঙ্গে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হয় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) টিম অলিক।

দলটি ‘বেস্ট ডেটা ইউটিলাইজেশন’ ক্যাটগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। পরে দলটিকে এবং তাদের মেন্টরদের মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায় যাবার জন্য আমন্ত্রণ জানানো হয়। কিন্তু দু’দুবার চেষ্টার পরও যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় নাসার ওই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তারা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765