শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ফের কড়াকড়ি কাশ্মীরে, অতিরিক্ত সেনা মোতায়েন

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণ উত্তাপ ছড়িয়েছে ভারত শাসিত কাশ্মীরে। রাজপথে নেমেছে সেখানকার জনগণ। ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামীদের সংঘাতের ঘটনাও ঘটেছে।

আনন্দবাজার জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাশ্মীরে ফের কারফিউর কড়াকড়ি বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী।

শুক্রবার জাতিসংঘে দেওয়া বক্তব্যে কাশ্মীর ইস্যুতে পরমাণু যুদ্ধের আশঙ্কার কথা জানান ইমরান খান। সেখানকার পরিস্থিতি নিয়ে সরব না হলে ‘খারাপ’ কিছুর জন্যও প্রস্তুত থাকতে হবে বলে বিশ্বকে হুঁশিয়ারি দেন তিনি।

ইমরান খান বলেন, ‘মনে করে নিচ্ছি, আমি কাশ্মীরের জেলে রয়েছি। শুনছি ভারতীয় সেনারা বাড়িতে হানা দিচ্ছে, ধর্ষণ করছে। আমি কি সেটা মানতে পারতাম? আমি বন্দুক তুলে নিতাম।’

শ্রীনগরের সিভিল লাইনস এলাকার বাসিন্দা তৌসিফ মাজেদ রাঠের ফোনে আনন্দবাজারকে বলেন, ‘ইমরানের বক্তৃতার পরেই শ্রীনগরের বিভিন্ন এলাকায় বাজি পোড়ানো শুরু হয়। ইমরান-পাকিস্তানের পক্ষে স্লোগান দেন অনেকে।’

তিনি বলেন, ‘পুলিশ বিক্ষোভকারী যুবকদের গ্রেপ্তার করতে গেলে তাদের আটকানোর জন্য রাস্তায় নামেন বাসিন্দাদের একাংশ। কোনো কোনো এলাকায় ঢুকতেই পারেনি পুলিশ।’

এরপর থেকেই ফের উপত্যকায় কড়া নিয়ন্ত্রণ ফিরেছে জানিয়ে তৌসিফ বলেন, ‘আজ শ্রীনগর শহরতলির দিকে দেখলাম, রাস্তায় কাঁটাতার আর প্রচুর জওয়ান।’

এরই মধ্যে শনিবার জম্মু এবং কাশ্মীরে স্বাধীনতাকামীদের হামলার ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। জম্মুর বাটোটে নিহত হয়েছেন এক সেনা ও তিন স্বাধীনতাকামী। অন্যদিকে কাশ্মীরে গান্ডেরবালের নারানাগ গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন আরও তিন স্বাধীনতাকামী।

গত ৫ আগস্ট কাশ্মীরের স্বায়ত্তশাসন সংক্রান্ত বিশেষ মর্যাদা বাতিল এবং নিষেধাজ্ঞা জারির পরে এই প্রথম রাজ্যে এত বড় হামলার ঘটনা ঘটল।

এ ঘটনার পর শ্রীনগর বিমানবন্দর এবং বিভিন্ন থানায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। শহরের বিভিন্ন এলাকায় স্বাধীনতাকামী যোদ্ধাদের হামলা ঠেকাতে তৈরি হচ্ছে বাড়তি বাংকার। জেলা পুলিশ দপ্তরের বাইরে রয়েছে নিরাপত্তার বাড়তি বেষ্টনী।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765