বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ফিলিপাইনে ট্রাক দুর্ঘটনায় ১৯ কৃষক নিহত

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

ফিলিপাইনের পার্বত্য উত্তরাঞ্চলে ট্রাক দুর্ঘটনায় ১৯ কৃষক নিহত হয়েছেন। কৃষকরা ট্রাকটিতে ধান বীজের বস্তা বহন করছিল।এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গভীর গিরিখাতে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শুক্রবার পুলিশ এ কথা জানায়।

খবরে বলা হয়, বৃহস্পতিবার রাতে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারালে এসব কৃষক দুর্ঘটনার শিকার হন। তারা ফিলিপাইনের কোনোর শহর থেকে সরকারের ভর্তুকি দেয়া ধান বীজ নিয়ে বাড়ি ফিরছিলেন। দেশটির বিপজ্জনক সড়কে এটি সর্বশেষ ভয়াবহ দুর্ঘটনা।

পাহাড়ি পথ দিয়ে যাওয়ার সময় চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারালে এটি উল্টে ২০ মিটার গভীর গিরিখাতে পড়ে যায়। এসময় ট্রাকটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ম্যানুয়েল কানিপাস বলেন, ট্রাকটি রাস্তায় ঢাল বেয়ে উপরে ওঠার সময় পেছন দিকে উল্টে যায়। এতে যাত্রীদের অনেকে চাপা পড়ে নিহত হন। তিনি আরো জানান, এ দুর্ঘটনায় আরো ২০ জন আহত হয়েছে। তবে তারা শঙ্কামুক্ত।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765