বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




ফাহাদ হত্যার বিচারের দাবিতে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০১৯

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (৭ অক্টোবর) দুপুর ৩টা থেকে প্রায় আধাঘণ্টা অবরোধ করে তারা।

জানা যায়, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া হল মোড়ে জড়ো হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে। এসময় তারা ‘শিক্ষা সন্ত্রাস এক সাথে চলে না, সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, আবরার হলো আমার ভাই, আবরার ফাহাদ হত্যার বিচার চাই, আমার ভাই কবরে খুনি কেনো বাহিরে’ এসব সহ বুয়েট প্রশাসনকে ধিক্কার জানিয়ে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।

এদিকে, ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ শিক্ষার্থীদের অবোরধে দফায়-দফায় বাধা দিয়ে ব্যর্থ হন। এসময় শিক্ষার্থীদের সাথে ওসির কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ বলেন, আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে অবরোধ বন্ধ করার চেষ্টা করেছি। রাস্তা ক্লিয়ার করার জন্য বারবার শিক্ষার্থীদের সাথে কথা বলেছি।

পরে সাড়ে ৩টার দিকে যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে অবরোধ তুলে নেয়। ২৪ ঘণ্টার মধ্যে আবরার ফাহাদ হত্যার বিচার করার আল্টিমেটাম দেয়। তা না করা হলে সারা দেশের শিক্ষার্থীদের সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে সহকারী প্রক্টর ড. নাছির উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু সাধারণ শিক্ষার্থী রাস্তা অবরোধ করেছিল। পরে তারা অবরোধ তুলে নেয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765