শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ফরিদপুরে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯

ফরিদপুরের চাঞ্চল্যকর জাহিদুল খাঁ হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রোববার বিকেলে জেলা ও দায়রা জজ মো. সেলিম মিয়া এ রায় দেন। আটজন আসামির মধ্যে ৪ জন আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২১ ডিসেম্বর ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের পূর্ব গঙ্গাবর্দী এলাকার জাহিদুল খাঁকে তাস খেলা নিয়ে বিরোধের জের ধরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন আসামিরা। নিহতের স্ত্রী জিয়াসমিন বেগম বাদী ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো তিনজনকে আসামি করে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা করেছিলেন।

ফরিদপুর জজ কোর্টের পিপি এডভোকেট দুলাল চন্দ্র সরকার জানান, রাষ্ট্রপক্ষে তিনি মামলাটি পরিচালনা করেন। আসামিপক্ষের কৌসুলী ছিলেন এডভোকেট সাঈদুন্নবী ও এডভোকেট নারায়ন চন্দ্র দাস। মামলার রায়ে আসামি আকাশ শেখ, সাইফুল শেখ, হাসেম শেখ, জাহিদ ও জুয়েল বেপারীকে ফাঁসির আদেশ দেন আদালত। এর মধ্যে আকাশ শেখ পলাতক।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765