বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




ফকিরহাট মূলঘর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০১৯

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের ৫নং ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার বিকেল ৫টায় ফলতিতা পূর্বপাড়া কালি মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, যুগ্ম সম্পাদক ফকির কওসার আলী, আইন বিষয়ক সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার। অনুষ্ঠান উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ মোঃ আবু বকর। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুনির্মল পাড়ই ভক্ত। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুশান্ত মন্ডল। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে ৫নং ওয়ার্ডে সুশান্ত মন্ডলকে সভাপতি ও সাধন কুমার শিকদারকে পুনরায় সাধারন সম্পাদক পদে নির্বাচিত করা হয়। অপরদিকে, সর্বসম্মতিক্রমে ৬নং ওয়ার্ডে বিন্দকে সভাপতি ও নারায়ন চন্দ্র হালদারকে সাধারন সম্পাদক নির্বাচিত করেছে। এসময় উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শংকর নাগ, ইউপি সদস্য অনাধি বিশ্বাস, আঃ কুদ্দুস সরদার, সাধনা রানী মন্ডল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765