বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




ফকিরহাট মাদক ও বাল্যবিবাহ বিরোধী মতবিনিময় সভা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

 

বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে জঙ্গীবাদ, সন্ত্রাস, নাশকতা, দুর্নীতি, বাল্যবিবাহ, ইভটিজিং, যৌতুক ও ডেঙ্গু প্রতিরোধসহ মাদক বিরোধী গনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেল ৪টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফকিরহাট সহকারি কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা বুশরা, সহকারি পুলিশ সুপার ছয়রুদ্দিন আহম্মেদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ বুলু শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম সহ বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমামগন, সংবাদকর্মী, শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765