শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ফকিরহাট বীর মুক্তিযোদ্ধা আবু জাফরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
  • প্রকাশ: বুধবার, ১৯ জুন, ২০১৯

বাগেরহাটের ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা শেখ আবু জাফর (৭৮) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বেলা ১১টায় কাকডাঙ্গা ঈদগাহ ময়দানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। বাগেরহাট জেলা পুলিশের চৌকশ একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আঃ রাজ্জাক শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, জেলা পরিষদ সদস্য মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব), মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ষৈয়দ আলতাফ হোসেন, মুক্তিযোদ্ধা সুবির মিত্র, শেখ মোঃ আবু বকর, শাহাদাৎ হোসেন, মকসেদ আলী সহ বিভিন্ন মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। পরে তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থন মূলঘরে দাফনকার্যাদী সম্পন্ন হয়। তিনি মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে সাত টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩পুত্র ও ১কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765