রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ফকিরহাটে স্ত্রীকে কুপিয়ে পালানোর সময় বেনাপোল থেকে স্বামী আটক

ফকিরহাট (বাগেরহাট)প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০১৯

ত্রীকে এলোপাতারি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যাওয়ার সময় স্বামী ইলয়াছ শিকদারকে বেনাপোল থেকে আটক করা হয়েছে। পরে তাকে এলাকায় এনে ফকিরহাট মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করেছে। স্থানীয়রা জানায়, ফকিরহাটে ডহরমৌভোগ গ্রামে শুক্রবার দুপুর ১২টায় পারিবারিক কলহের জের ধরে তুচ্ছ ঘটনায় ইলিয়াছ তার স্ত্রী মনিরা বেগম (৩০) কে ধারালো দা দিয়ে এলোপাতারি কুপিয়ে মারাত্বক জখম করে পালিয়ে যায়। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নলধা-মৌভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য মোঃ জাহাঙ্গির হোসেন সহ স্থানীয়রা বেনাপোল এলাকা থেকে ইলিয়াছকে আটক করে এলাকায় নিয়ে আসে। সে সীমান্ত দিয়ে ভারতে পাড়ি দেয়ার জন্য বেনাপোল যায় বলে জানা গেছে। এদিন বিকেলে ফকিরহাট মডেল থানার এসআই নুরুল ইসলাম সহ সংগীয় পুলিশ ফোর্সের নিকট তাকে সোপর্দ করে। এ ব্যাপারে আহত মহিলার ভাই হায়াত আলী মামলা করবেন বলে জানায়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765