রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময়




ফকিরহাটে স্কুল ছাত্রীর কুরুচিপূর্ণ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে : ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় গ্রেফতার ১

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

বাগেরহাটের ফকিরহাটে স্কুল ছাত্রীর কুরুচিপূর্ণ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় অনিক বসু (২০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে শনিবার দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। অনিক বসু মূলঘর ইউনিয়নের সোনাখালী গ্রামের অমল বসুর ছেলে। প্রেমের সম্পর্কের সুত্রধরে ফেসবুকের পাসওয়ার্ড নিয়ে কুরুচিপূর্ণ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন, ফকিরহাট মডেল থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খাইরুল আনাম।

 

মামলার বিবরণে জানা যায়, সোনাখালী গ্রামের এক স্কুল ছাত্রীর সঙ্গে আসামী অনিক বসুর দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের খাতিরে সরল বিশ্বাসে ওই স্কুলছাত্রী তার ফেসবুকের আইডি পাসওয়ার্ড প্রেমিক অনিক বসুকে দিয়ে দেন।

এক সময়ে সম্পকের অবনতি ঘটলে আসামী অনিক বসু তার প্রেমিকার ফেসবুক আইডি থেকেই বিভিন্ন রকম অশ্লীল পোস্ট করায় ওই স্কুল ছাত্রী ও তার পরিবারকে সামাজিক ভাবে হেয় করার চেষ্টা করে।

এ বিষয়ে মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই নূর আলম জানান , ওই স্কুল ছাত্রী বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইননে (পর্ণগ্রাফি) মামলা দায়ের করেন। আমারা আসামী আটক করে জেল হাজতে প্রেরণ করেছি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765