শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ফকিরহাটে ব্যবসায়ীকে জীবন নাশের হুমকী (ভিডিও)

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজারের প্রতিষ্ঠিত মাছের খাদ্য ব্যবসায়ী সৈয়দ ওয়ালিউল আলমকে হত্যার হুমকী দেওয়া হয়েছে। একজন ইউপি সদস্যসহ এলাকার কয়েক ব্যক্তি প্রকাশ্যে তার ব্যবসা প্রতিষ্ঠানে সামনে এসে এই হুমকী প্রদান করে। এঘটনার পর ভক্তভোগী দোকানের সিসিটিভি ফুটেজের সিটি ফকিরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরসহ জীবনের নিরাপত্তা চেয়ে সাধারন ডায়েরী করেছেন।

সাধারন ডায়েরী সুত্র ও শনিবার দুপুরে ব্যবসায়ী সৈয়দ ওয়ালিউল আলম অভিযোগ করে জানান, তিনি মুলঘর গ্রামের সৈয়দ জিহাদুল ইসলামের নিকট থেকে বছরে তিন লাখ টাকা চুক্তিতে ৪ বছরের জন্য ৩০ বিঘার ৪টি ঘের লিজ নেন। কিন্ত এক বছর শেষ হওয়ার আগেই ১৪/১৫ দিন পুর্বে তার দোকান নিউ দুতি এন্টারপ্রাইজের সামনে এসে প্রকাশ্যে গালিগালাজ করে ঘের ছেড়ে দিতে বলে। মাছের ঘেরে তার বিনিয়োগ ও ৪ বছরের চুক্তির কথা জানালে সে ক্ষিপ্ত হয়ে জীবন নাশের হুমকী দিয়ে চলে যায়।

বিষয়টি তিনি এলাকার গন্যমান্য ব্যাক্তিদের জানালে সে আরো ক্ষিপ্ত হয়ে বুধবার দুপুরে আবারো তার দোকানের সামনে সৈয়দ জিহাদুল ইসলাম, সৈয়দ আশিক, কাজী তাজউদ্দীন ও কাজী নাইমসহ কয়েকজন উপস্থিত হয়ে গালিগালাজসহ আবারো জীবন নাশের হুমকী দেন। এ ঘটনার পর বৃহস্পতিবার তিনি ফকিরহাট থানায় একটি সাধারন ডায়েরী করেন। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

এবিষয়ে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনম খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে শনিবার বিকালে এই প্রতিবেদককে জানান, সাধারন ডায়েরীর পর পুলিশ ঘটনাটি তদন্ত করছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

ভিডিওটি দেখুন

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765