রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ফকিরহাটে পাঁচ শতাধিক চাষীর মাঝে সার ও বীজ বিতরণ

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

বাগেরহাটের ফকিরহাটে প্রাকৃতিক দুর্যোগের কারনে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে পাঁচ শতাধিক চাষীর মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। দুপুরে ফকিরহাট উপজেলা পরিষদ অডিটরিয়ামে বীজ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান  স্বপন কুমার দাশ ।

উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইচ চেয়ারম্যান মোসা. তহুরা খানম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাছরুল মিল্লাত, পল্লী উন্নয়ন ও সঞ্চয় ব্যাংকেরা ব্যবস্থাপক তুষার কান্তি বালা, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ তন্ময় দত্ত, উপ-সহকারি কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, সোলাইমান মল্লিক, বিপ্লব দাস, কৃষক মো:আছাদ ফকির প্রমূখ।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারনে ক্ষতিগ্রস্থ চাষীরা যাতে তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারে এজন্য কৃষি প্রনোদনার ব্যবস্থা করেছে সরকার। এই প্রনোদনার সঠিক ব্যবহারের ফলে কৃষকরা তাদের ক্ষতি কাটিয়ে উঠবে।

কৃষি পূর্নবাসন এবং রবি ফসলের উৎপাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ৫৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান, গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, টমেটো, মরিচ, ও গ্রীষ্মকালীন মুগের মোট ১ হাজার, ২৪৭ কেজি বীজ ও ৮হাজার ৮শ কেজি সার বিতরণ করা হয়। ##

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765