রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির




ফকিরহাটে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

ফকিরহাট(বাগেরহাট)প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০১৯

বাগেরহাটের ফকিরহাটে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাছ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে শিশুটির মা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তবে পুলিশ ধর্ষককে আটক করতে পারেনি।
মামলার তদন্তকারি কর্মকর্তা ওসি (তদন্ত) জগন্নাথ চন্দ্র মামলার বরাত দিয়ে জানান, ফকিরহাট উপজেলা লখপুর ইউনিয়নের জাড়িয়া-কাহারডাঙ্গা এলাকার ওই শিশুটি জাড়িয়া-কাহারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ে। শনিবার ( ৬ জুলাই) বেলা সাড়ে ১১ টার সময় স্কুলে যাওয়ার পথে শিশুটিকে জাড়িয়া-কাহারডাঙ্গা
গ্রামের আঃ ছাত্তার খাবারের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী পিলজংগ ইউনিয়নের টাউন-নওয়াপাড়া জনৈক ব্যক্তির নির্জন কলাবাগানে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। এসময় শিশুটির চিৎকারে পাশে ঘাষ কাটতে থাকা এক নারী টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসলে লম্পট ছাত্তার পালিয়ে যায়। ওই নারী শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের নিকট নিয়ে যায়।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহিদ শেখ বলেন, রোববার দুপুরে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামীকে আটকের জন্য জোর তৎপরতা চালাচ্ছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765