রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ফকিরহাটে ট্রাক-ইজিবাইক মুখোমূখী সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

ফকিরহাট(বাগেরহাট)প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০১৯
ফকিরহাটে সড়ক দূর্ঘটনায় নিহত রাব্বি ও আহতরা।

বাগেরহাটের ফকিরহাটে গরু বোঝাই ট্রাক ও ব্যাটারী চালিত ইজিবাইক মুখোমূখী সংঘর্ষে ঘটনাস্থলে রাব্বি (২৮) জাহাঙ্গির আলম (৪২) নামের দুই ব্যাক্তি নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছে আরো ৩ জন। সোমবার সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট বিশ্বরোডের মোড় এলাকায় এই সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত রাব্বি ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের হোসেন আলীর ছেলে এবং জাহাঙ্গির আলম সৈয়দমহল্লা গ্রামের মোহাম্মদ হোসেন ছেলে। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের অবস্থা আশংঙ্কাজনক। এদের মধ্যে ফকিরহাটের পাগলা গ্রামের সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তির না জানা গেছে। তিনি পেশায় রাজমিস্ত্রি।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ জানান, মোল্লাহাট থেকে ছেড়ে আসা গুরু বোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে এসে বিপরিত দিকে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি বাইসাইকেল ও পরে একটি যাত্রী বোঝাই ব্যাটারী চালিত ইজিবাইককে সজোরে ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে। এতে রাব্বি ঘটনাস্থলে এবং আশংঙ্কা জনক অবস্থায় ৪ জনকে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে জাহাঙ্গির নামের আরো একজন মারা যায়। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765