বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




ফকিরহাটে জাতীয় স্যানিটেশন মাস ও হাতধোয়া দিবস পালিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

 

বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর, ব্র্যাক ওয়াশ প্রকল্প ও সিএসএস এর সহযোগিতায় বুধবার সকাল ১০টায় জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত হয়েছে। “সকলের জন্য উন্নত স্যানিটেশন’ ‘নিশ্চিত হোক সুস্থ জীবন” এই শ্লোগানকে সামনে তুলে ধরে বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলী এস এম শামীম আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার। এসময় ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, ব্র্যাক জেলা প্রতিনিধি মারুফ পারভেজ, উপজেলা ম্যানেজার মোঃ জাকির হোসেন ও প্রনবেশ কুমার ঘরামী, কর্মসূচী সহকারি মোঃ তরিকুল ইসলাম, ওয়াশ প্রকল্পের কর্মসূচী সংগঠন প্রদীপ কুমার পাল ও রাশিদা খাতুন, সিএসএস ওয়াশ প্রকল্পের এরিয়া ম্যানেজার গোপাল চন্দ্র রাহা সহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সংবাদকর্মী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে ডাষ্টবিন বক্স বিতরণ করা হয় এবং সিএসএস পক্ষ থেকে ফকিরহাট স্যানিটারী বিজনেস এ্যাসোসিয়েশনকে বিনামূল্যে গালফার প্রদান করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765