বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




প্রেসিডেন্টের সামনে টেবিলে পা তুলে সমালোচনায় জনসন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ২৫ আগস্ট, ২০১৯

ব্রেক্সিট ইস্যুতে মহা বিড়ম্বনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যার কাছে গেলে একটু আশ্বাস পাওয়া যাবে, ‘বেহুঁশ’ হয়ে তার কাছেই যাচ্ছেন এ মুহূর্তে। যদিও এখন পর্যন্ত কোনো ইঙ্গিত পাননি সফল ব্রেক্সিটের; তারপরও থেমে নেই। বৈঠক করতে শেষ গিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রনের কাছে। সেখানে সমাদরের কোনো কমতি না থাকলেও ব্রেক্সিটের পক্ষে কোনো মত তিনি পাননি। বরং নিজের ‘কাণ্ডজ্ঞানহীন’ ভুলের জন্য পেয়েছেন সমালোচনা। বিশ্বজুড়ে জুটছে গালমন্দও।

সম্প্রতি প্যারিসের এলিসি প্রাসাদে বৈঠকে বসেন দু’দেশের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্ট। সামনাসামনি দু’জন। মাঝখানে টেবিল। কথা বলতে বলতে টেবিলটিতে পা তুলে ফেলেন জনসন। মুহূর্তের মধ্যে দৃশ্যটি ধরতে ভুল করেনি ক্যামেরা। এখন একটি ছবির সূত্র ধরে বিষয়টি ম্যাঁক্রনকে ‘তাচ্ছিল্য’ করে করা হয়েছে বলে ‘গালমন্দ’ ভরা সমালোচনায় ভুগছেন জনসন। যদিও বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, ম্যাঁক্রনের সঙ্গে মজা করছিলেন নবাগত ব্রিটিশ প্রধানমন্ত্রী।

একটি ভিডিওতে দেখা গেছে, জনসন ফটোসেশনের সময় তার হোস্টের সঙ্গে মজা করে সামনে রাখা টেবিলে পা তুলে মুহূর্তেই আবার নামিয়ে নেন। তখন তিনি খুব হালকা মেজাজে ছিলেন বলে দেখে বোঝা যায়।

এছাড়া এটাও জানা যায়, জনসনের অসুবিধা হচ্ছে ভেবে তার পা টেবিলের উপরে তোলার জন্য আগেই না-কি পরামর্শ দিয়েছিলে ম্যাঁক্রন। বিভিন্ন সংবাদমাধ্যমের মতে, টেবিলটি পা রাখার জন্য ব্যবহার করা যেতে পারে- তখন এমন একটি পরামর্শ দিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট।

যত যা-ই হোক, সমালোচনা পিছু ছাড়ছে না ১০নং ডাউনিং স্ট্রিটের নতুন ‘অতিথির’। জনসনকে ‘দোষারোপ’ করে এক ব্রিটিশ নাগরিক বলছেন, আচার-আচরণে জনসন ভালো না। চিন্তা করে দেখেন, যদি বিদেশি কোনো প্রধানমন্ত্রী বাকিংহাম প্রাসাদে এমন আচরণ করতেন, তখন ব্রিটিশ প্রশাসন কতটা ক্ষুব্ধ হতো।

আরেকজন বলেন, কোনো ভালো ব্যবহার শিক্ষা দিতে পারেননি জনসন। আরেক ফরাসি বলেন, আমি হতবাক, ব্রিটিশ রানি বিষয়টি কীভাবে দেখবেন!

প্রায় এক মাস আগে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে প্রতিবেশী দেশ ফ্রান্সে যান জনসন। আলোচিত ব্রেক্সিট বা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে থেকে বের হওয়ার সময়সীমার মাসখানেক আগে জনসন ইতিবাচক কোনো সাড়া পাচ্ছেন না ইইউ নেতাদের কাছ থেকে। এ কারণে তাকে একটু বেহুঁশই বলা চলে। যদিও এলিসি প্রাসাদ বিবৃতিতে বলেছে, দুই নেতার বৈঠক গঠনমূলক এবং পরিপূর্ণ ছিল।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765