শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




প্রেমিকাকে বাড়ি ডেকে নিয়ে বন্ধুদের দিয়ে ধর্ষণ, গ্রেফতার ২

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় প্রেমিকাকে বাড়িতে ডেকে এনে তিন বন্ধুকে নিয়ে গণধর্ষণ করার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় গোবরাখালী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দু’জন হলেন- ওই তরুণীর প্রেমিক উপজেলার গোবরাখালী গ্রামের আছাফুর সরদারের ছেলে আবু সুফিয়ান (২৭) ও একই গ্রামের শিক্ষক মোশারফের ছেলে জিল্লুর রহমান (২৮)।

মামলাটির তদন্ত কর্মকর্তা ও দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র বলেন, আবু সুফিয়ান ও ওই তরুণীর মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত শনিবার দুপুরে বিয়ে করবেন বলে মেয়েটিকে বাড়িতে ডেকে আনেন আবু সুফিয়ান। এরপর বন্ধুদের সঙ্গে নিয়ে মেয়েটিকে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে চারজনের নামোল্লেখ করে থানায় মামলা করেন। মামলায় আবু সুফিয়ান ও জিল্লুকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765